বনশ্রীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা

0

রাজধানীর বনশ্রীর ‘ডি’ ব্লকের এক বাসায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ দুপুর ২টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী গৃহকর্মীর মৃত্যুকে ‘হত্যা’ দাবি করে ওই বাসায় হামলা ও ভাংচুর চালিয়েছে। এছাড়া দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে তারা রাস্তা অবরোধ ও যানবাহনেও ভাংচুর চালিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্য করে। এসময় পুলিশের সাথে এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও সেখানে উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ বাড়ির মালিক মহিউদ্দিন ও দারোয়ানকে আটক করেছে।

এদিকে গৃহকর্তার বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, সকালের দিকে কাজে আসেন লাইলী। পরে বাসার সবার অগোচরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। বাসার লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, আজ সকালে ‘ডি’ ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসার নীচ তলায় লাইলী নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়। এরপর দুপুর ২টার দিকে ওই বাসা ঘেরাও করে এলাকাবাসী। তার কিছুক্ষণ পর ওই বাসাটিতে ইট-পাটকেল ছুড়ে হামলা করে এলাকাবাসী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.