ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের চারা বিতরন করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) ফজলে ওয়াহেদ খোন্দকার।
সোমবার সকাল ১১টার সময় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মত বিনিময় শেষে তিনি এ চারা বিতরন করেন।
এ সময় ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মাউদুদুল হক, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আ: সামাদ পান্না, নির্বাহী কর্মকর্তা আ: মান্নান, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক প্রবীর কুমার রায়, উপজেলা কৃষি অফিসার শাফীয়ার রহমান, সহকারী কৃষি কর্মকর্তা তপন মাহমুদ, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল মামুন জীবন প্রমুখ।