ভাল থাকলেও শঙ্কামুক্ত নয় তৌফা-তহুরা

0

কোমরে জোড়া লাগানো সফল অস্ত্রোপচারের ২০ ঘণ্টা পর শিশু তৌফা ও তহুরার শারীরিক অবস্থা আপাতত ভালো থাকলেও পুরোপুরি শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার সময় পরিচালকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ডা. সাহনুর ইসলাম বলেছেন, এখন অনেক ভালো আছে তৌফা-তহুরা। অস্ত্রোপচারের পরবর্তী যে চিকিৎসা সেটাই চলছে। দীর্ঘ সময় অস্ত্রোপচারের পর তাদের জ্ঞান ফিরেছে। তারা ভালো আছে কিন্তু শঙ্কামুক্ত আমরা বলতে পারছি না।

সকালে তাদের মায়ের বুকের দুধের পাশাপাশি স্বাভাবিক খাবারও দেওয়া হয়েছে। সংক্রামণের ঝুঁকি কমাতে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়েছে। ১০ দিন পর্যন্ত তাদের সেখানে রাখা হবে। এরপর তাদের সাধারণ বেডে দেওয়া হবে। তিনি আরও বলেন, ইনফেকশনের ভয় এখনো আছে। দর্শনার্থী নিয়ন্ত্রণ করা গেলে এটা নিয়ন্ত্রণ সম্ভব।

শিশু সার্জারীর বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আশরাফ-উল হক কাজল বলেন, তৌফা-তহুরা দুজনেরই পায়খানার রাস্তা ছিল না। জন্মের এক মাস পর তাদের কৃত্রিমভাবে পায়খানার রাস্তা করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ৬ মাস পর দুজনের পায়খানার ও মাসিকের রাস্তা স্বাভাবিক করে দেওয়া হবে। আশা করি অন্যান্য বাচ্চার মতো স্বাভাবিকভাবে চলাচল করতে পরবে। সূত্র : কালের কন্ঠ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.