৫৭ ধারার মামলা থেকে সাংবাদিক লিমনের জামিন লাভ

0

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : সম্প্রতি ফুলবাড়ীর বিতর্কিত ও উপজেলা প্রশাসন কতৃক বয়কটকৃত এক ব্যাক্তির কাল্পনিক অভিযোগ আমলে নিয়ে দিনাজপুরের ফুলবাড়ী থানা কতৃপক্ষ অতি উৎসাহি হয়ে ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক, মাইনিং সিটি ২৪ ডটকম এর প্রকাশক – সম্পাদক, সাপ্তাহিক জাগো রংপুর এর বার্তা প্রধান ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি, দৈনিক ভোরের পাতা, দি বাংলাদেশ টুডে ফুলবাড়ী প্রতিনিধি, সাংবাদিক খাজানুর হায়দার লিমনকে আটক করেন। এই ষড়যন্ত্রমুলক মামলা থেকে গত ৩০ জুলাই উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করলে আদালত সাংবাদিক লিমনের জামিন মঞ্জুর করেন। এবং ৭ আগস্ট সন্ধায় সাংবাদিক লিমনকে দিনাজপুর কারাগার থেকে জামিনে মুক্তি দেয়া হয়।

বিতর্কিত ৫৭ ধারা বাতিল ও সাংবাদিক লিমনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভিত্তিহিন মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন, ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাব, ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাব, ফুলবাড়ী থানা প্রেস ক্লাব, পার্বতীপুর অনলাইন প্রেস ক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের একাংশ, জাতীয় সাংবাদিক সংস্থা ফুলবাড়ী শাখা, মাইনিং সিটি ২৪ ডটকম, এমকে টেলিভিশন ডট নেট, ও মানবকথা ডট কম পরিবার।

এ বিষয়ে সাংবাদিক লিমন অভিযোগ করেন, আমি একজন সংবাদ কর্মি। সংবাদ পরিবেশন করা বা অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে লেখনী আমার কাজ। অনিয়ম-দূনীতির বিরুদ্ধে সংবাদ প্রেরন বা প্রতিবাদ করাই কি আমার অপরাধ? নইলে ঐ ছবি আমি বিকৃত করিনি সেটি কোন পরিক্ষা নিরীক্ষা ছাড়াই বিকৃত করার অভিযোগ এনে আমার বিরুদ্ধে হয়রানী মামলা দায়ের করা হল।

প্রসঙ্গত, সত্য কথা লিখতে গিয়ে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ সাংবাদিক মোঃ আশরাফুল আলম এর বিরুদ্ধেও ৫৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়। যা সম্পূর্ন হয়রানী ও প্রতিশোধ মূলক। ফলে তাকে যে সামাজিকভাবে হেয় ও হয়রানী হতে হল তার জন্য দায়ী মামলার অভিযোগকারী ও সংশ্লিষ্ট পুলিশ কতৃপক্ষের বিরুদ্ধে উর্ধতন কতৃপক্ষের কাছে দৃষ্টান্ত মুলক শাস্থির দাবী জানিয়েছেন।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.