৫৭ ধারা বাতিল না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে-চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি

0

চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভায় বক্তাগন বলেছেন, ৫৭ ধারার মতো একটি আইন বাংলাদেশের সংসদে পাস হওয়া বড়ই দু:খজনক। এই আইন পাস হওয়ার পর এরই মধ্যে সারাদেশে ৫৭ ধারায় যে মামলা হয়েছে , তার মধ্যে বেশীরভাগ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। কোন অপঘাতমূলক সিদ্ধান্ত বা আইন সাংবাদিকদের সত্য লেখনি বন্ধ করা যায়নি। স্বাধীনতাত্তর ও পরবর্তী সময়ে সাংবাদিকরা দেশের স্বার্থে কাজ করতে গিয়ে নিজেকে এবং পরিবারকে বিপদগ্রস্ত করেছে। তারপরও সাংবাদিকরা লেখনিতে সত্যের সন্ধান দিতে জাতিকে পথ দেখাতে সচেষ্ট রয়েছে। এর আইনে শুধুমাত্র সাংবাদিকরা নয় অন্য সকল শ্রেনীর মানুষও এ আইনের অপপ্রয়োগের স্বীকার হতে হচ্ছে। তাই ৫৭ ধারা বাতিল না হওয়া পর্যন্ত চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি আন্দোলন সংগ্রাম করে যাবে। সভায় বক্তাগন আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র আওয়ামী লীগের অভিভাবক ছিলেন না। স্বাধীনতা উত্তরকালে গোটা বাঙ্গালি জাতির রাজনৈতিক অভিভাবক ছিলেন। তাই দেশকে সম্মান করলে অবশ্যই বঙ্গবন্ধুকে সম্মান করতে হবে।
সংগঠনের সভাপতি কিরন শর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি কামরুল হুদা, সাধারন সম্পাদক মো. নজরুল ইসরাম, সহ-সাধারন সম্পাদক মো. আমিনুল হক শাহীন, অর্থ সম্পাদক কাজী হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক রিয়াজুর রহমান, প্রকাশনা সম্পাদক মো. নুরুল কবির, সাংস্কৃতিক সম্পাদক অরুন নাথ, আপ্যায়ন সম্পাদক আবছার রশিদ আইয়ুব, সহ-আপ্যায়ন সম্পাদক রাশেদুল আজিজ প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.