ন্যাশনাল নিউজ ডেস্কঃ দেশে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী রবিবার ও সোমবারও (১২-১৩জুলাই) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকবে। তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে। বলে জানিয়েছে ।
শনিবার (১১ জুলাই) বৃষ্টি নিয়ে এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।
সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে অফিসগামী মানুষ ও নিম্নআয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
এদিকে, আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
এ ছাড়াও রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।