আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় সরকারী তহবিল থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে আজ সোমবার কর্মবিরতী পালন করেছে ঘাটাইল পৌর কর্মকর্তা-কর্মচারীরা ।
তারা সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের অর্ধ দিবস এ কর্মবিরতী পালন করেন।
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে এই কর্মবিরতী অনুষ্ঠিত হয়।
কর্মসূচি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর সচিব মোহাম্ম্দ নূরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মাহমুদুল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, উপসহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান তালুকদার, কর নির্ধারক মোঃ আঃ কুদ্দুছ প্রমুখ।
বক্তাগণ ,পৌর কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় সঙ্গত দাবী অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।