ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জয়ের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়। ২০ রানে হারিয়ে পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে প্রথমবার জয় পেলো বাংলাদেশ।