নারীরা মন্ত্রী বদলের দাবি করিয়েন না : খন্দকার মোশারফ হোসেন

0

বাবুল হোসেন বাবলা: চট্টগ্রামে রেলওয়ে পলোগ্রাউন্ডে মাসব্যাপী উইমেন এক্সপোর উদ্বোধনীতে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেছেন,বর্তমান সরকার প্রধান নারী,বিরোধী দলী নেতা নারী,স্পিকার নারী আর অগ্নি আন্দোলনের নেত্রী ও নারী।
সুতারাং,আর যাই করুণ নারীরা মন্ত্রী বদলের দাবিটা করিয়েন না। সব দাবিই আমরা পূরণ করতে চাই কিন্তু আমাদের মন্ত্রী বদলের দাবি করলে বিপদে পড়বো। তিনি নারী উদ্যোক্তার জন্য উইমেন চেম্বার কে বিভাগীয় কশিশনার মারপতে আবেদন করে নির্ধারিত স্থান চাইতে অনুরোধ করেন।

women's sme expo1তার উপদেশ মূলক বক্তব্যে আরো বলেন,নারীই আজ দেশের অর্থনীতি কে সচল রেখেছে। যার সিংহভাগই আসে গামেন্টর্স শিল্প থেকে। তাই কৃষি ও বৈদেশিক শ্রমের পরেই নারী শ্রমিকদের উৎপাদিত পণ্যই এদেশ কে আজ বিশ্বে সমৃদ্ধি করে রেখেছে গামেন্টর্স শিল্প। তিনি এসএমই শিল্প উন্নয়নে নারীর অগ্রযাত্রা কে অত্যন্ত প্রসংশিত দাবি করে এ উন্নয়নের ধারা কে অব্যাহেত রাখতে নারী উদ্যোক্তদের দৃঢ় আহবান করেন।

উইমেন চেম্বার অব কমার্স আয়োজিত ২নভেম্বর থেকে মাসব্যাপী উইমেন এক্সপো-২০১৭’এর সভাপতি মিসেস মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে উদ্বোধনী সভাতে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংসদ মঈনুদ্দিন খান বাদল ।

তিনি বলেন, নারী ছাড়া এদেশের উন্নয়ন সম্ভব নয় এবং দেশের অর্থনীতির ৮৫% যোগান নারীর মাধ্যমে গামেন্টর্স শিল্প থেকে আসে। তাই স্বনির্ভর দেশ উন্নয়নে নারীর অগ্রগতি ও উৎপাদনে নারীর ভুমিকা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আর ইলিশ মাছের ডিম সংরক্ষনে নারী উদ্যোক্তদেও এগিয়ে আসতে অনুরোধ জানান।

women's sme expo2আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা সাংসদ বেগম সাবিহা নাহার,ওয়াশিকা আয়শা খানম,মেহজাবিন মোরশেদ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। উদ্বোধনী সভাতে সম্মানিত অতিথি ছিলেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, জুট এন্টারপ্রেনিয়ার পরিচালক মিসেস নাছিমা বেগম, ইউরোপিয়ান চেম্বার পরিচালক এম.এ গনি চৌধুরী, উইমেন এক্সপো-২০১৭’এর আহবায়ক আবিদা মোস্তফা, পরিচালক ও প্রাক্তণ সভানেত্রী কামরুন মালেক, মিসেস রেখা আলম চৌধুরী, আইভী হাসান , রোকেয়া নাসরিন প্রমুখ।

আলোচনা সভার পরে অতিথিবৃন্দরা বিগত দিনে নারী উদ্যোক্তায় বিশেষ অবদান রাখাই ৫জন নারী কে সম্মাননা প্রদান সহ চট্টগ্রামে সেরা রাধঁনী কে পুরস্কার তুলে দে প্রধান অতিথি মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন (এম.পি)। পরিশেষে প্রধান অতিথি মেলার গেইটে নির্মিত জাহাজের চাকা ঘুরিয়ে-ককুতর ও বেলুন উড়িয়ে মাসব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.