নওগাঁ প্রতিনিধি: নিখোঁজের ১২দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসার ছাত্র (৯) ওমর ফারুমের। ফারুক নওগাঁর পোরশা উপজেলার শিশা বাজার হাফেজিয়া মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র ফারুক। নিখোঁজ ফারুক একই উপজেলার বাজারপাড়া এলাকার গার্মেন্টস কর্মি মোস্তাফিজুর রহমানের ছেলে।
এ বিষয়ে নিখোঁজ ওমর ফারুকের বাবা গত ২/১১/২০১৭ তারিখে পোরশা থানায় জিডি করেন যার নং-৪৮। গত ২৮ মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি ফারুক।
আদরের সন্তানকে হারিয়ে বাবা/মা খাওয়া-নাওয়া ছেড়ে দিয়ে পাগল প্রায়। যদি কোন সহৃদয় ব্যক্তি ছেলেটির খোঁজ বা সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে স্থানীয় থানায় অথবা ০১৭৮২-১২৩১৯৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।