চট্টগ্রাম নগরীর হালিশহর বৌ-বাজারস্থ সাউথএশিয়াটিক স্কুল এন্ড কলেজে উদ্যোগে সন্তান লালন-পালনে অভিভাবকের করণীয় শীর্ষক সেমিনার ও ২দিন ব্যাপি শিক্ষক কর্মশালা ৮ নভেম্বর বুধবার দুপুরে স্কুল মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথএশিয়াটিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল মহসিন।তিনি তার বক্তব্যে বলেন,বর্তমান সময়ে একটি সন্তান বা শিশু প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে জ্ঞান-আদর্শের বই’র প্রতি পাঠ্যভাস,জ্ঞানী-গুনীজনের সম্মান,পিতা-মাতা কে মান্য,শিক্ষক-শিক্ষীকাদের শ্রদ্ধা এবং সমাজ-দেশের প্রচলিত আইনকে মেনে চলতে পারলেই একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে সন্তান ।
এছাড়া অনৈকিত সম্পন্ন মোবাইল-স্যাটেলাইট,ডিসএন্ট্রিনা ও খারাপ প্রকৃতির বন্ধু/সঙ্গি সাথীর আড্ডা পরিত্যাগ ছাড়া সুসন্তান হতে পাওে না।এর ব্যপ্তি ঘঠলে ঐ সন্তান প্রকৃত মানুষ হয়ে উঠবে না।
সেমিনারে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মদ মামুন, নির্বাহী পরিচালক-আব্দুল কাইউম।স্কুল এন্ড করেজের কো-অর্ডিনেটর এনামুল হকের সঞ্চালনায়ে সেমিনারে অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন মিসেস নাসরিন সুলতানা কলি,জেসমিন আক্তার ,মোঃ শরীফ প্রমুখ ।
৭ও ৮নভেম্বর সেমিনার সহ ২দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণকর্মশালা ও সম্পন্ন হয়। আর এতে সাউথএশিয়াটিক স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষীকা সহ প্রায় ৫০ প্রশিক্ষনার্থী অংশ নেন ।