Tuesday, September 8

পাংশায় আ’লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

0

রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
নিহত পিকুল বিশ্বাস সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার ভাই সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার।

জানা গেছে, পিকুল বিশ্বাস বুধবার রাত ১টার দিকে সরিষাবাজার থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে গুলি ও কুপিয়ে জখম করে।
গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক দলাদলির কারণেই খুন হয়েছেন পিকুল।

পাংশা থানা পুলিশের ওসি আহসান উল্লাহ জানান, পিকুল বিশ্বাসকে কে বা করা হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.