Sunday, September 6

অনলাইন পোর্টাল নিবন্ধনের আবেদনের সময়সীমা ৩০ জুন

0

বিদ্যমান অনলাইন নিউজ পোর্টালের সরকারি নিবন্ধনের জন্য ৩০ জুন পর্যন্ত আবেদনপত্র জমা নেবে তথ্য অধিদপ্তর।
সোমবার (২৭ মে) তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীন জানান, তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া নিবন্ধনের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরমে উল্লিখিত বিবরণ অনুযায়ী সকল প্রমাণসহ এ আবেদন ডাকযোগেও পাঠানো যাবে। তবে ইতোপূর্বে যাদের আবেদন সঠিকভাবে গৃহীত হয়েছে তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.