Tuesday, September 8

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। মোদি দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ৩০ মে সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে শপথ নিতে যাচ্ছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বুধবার বিকেলে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে তার প্রেস সচিব জয়নাল আবেদীন সোমবার জানিয়েছেন।
সফরকালে তিনি ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাত করবেন।

রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছিলেন, বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সবচেয়ে সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তবে, সোমবার এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
মোদির আগের মেয়াদের শপথের মতো এবারের অনুষ্ঠানের সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকবেন।
গতবার মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অংশ নিয়েছিলেন।
ভারতে লোকসভা নির্বাচনের পর বিপুল বিজয় নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি; দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন মোদি।
মোদি প্রথমবার শপথ নেয়ার সময় প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.