Tuesday, September 1

বিশ্বকাপের জন্য প্রস্তুত টাইগাররা: গাঙ্গুলি

0

গত ২৮ মে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৯৫ রানে হেরেছে বাংলাদেশ। এরপর অনেকেই টাইগারদের সমালোচনায় ব্যস্ত। কেউ কেউ বৈশ্বিক টুর্নামেন্টে তাদের চরম ভরাডুবি দেখছেন।
তবে ভিন্ন কথা বলছেন ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি। তিনি মনে করেন, বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। বড় এ হারের পরও বিশ্বমঞ্চে ভালো করবে মাশরাফির দল।

গাঙ্গুলি বলেন, এটা প্রস্তুতি ম্যাচ ছিল। এতে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বাংলাদেশ। মেধার প্রমাণও দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। মূল পর্বে ঘুরে দাঁড়াবেন তারা। দারুণ পারফরম্যান্স প্রদর্শন করবে মাশরাফি-সাকিবরা।

আগামীকাল রোববার ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যাবধানে হেরেছে প্রোটিয়ার। সেই হিসেবে কিছুটা হলেও মানসিকভাবে ব্যাকফুটে প্রতিপক্ষ পাচ্ছেন বাংলার স্বপ্নচারীরা।

তথ্যসূত্র: ডেইলিস্টার

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.