Tuesday, September 1

শূন্য রানে গেইলকে ফেরালেন সাইফ

0

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই ক্যারিবীয় বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকে শূন্য রানে ফেরালেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করে তাকে ফিরিয়েছেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ৬ রান।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। দুদলই একটি করে জয় পেয়েছে, হারের মুখ দেখেছে দুটি এবং একটি করে পরিত্যক্ত হয়েছে। উভয় দলেরই দখলে ৩ পয়েন্ট। ফলে সেমিফাইনালে যাওয়ার জন্য এ ম্যাচে জয়ের বিকল্প নেই কোনো দলেরই।

এ অবস্থায় টনটনে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। যাতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার একাদশে এসেছে এক পরিবর্তন। মোহাম্মদ মিঠুনের জায়গায় ঢুকেছেন লিটন দাস।

ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেননি আন্দ্রে রাসেল। তবে চোট শংকা কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলছেন তিনি। আর অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েটের জায়গায় একাদশে এসেছেন বাঁহাতি ব্যাটার ড্যারেন ব্রাভো।

উইন্ডিজ একাদশ:
ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল ও ওশানে থমাস।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.