Monday, August 31

প্রথম দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড

0

বিদায়ের ঘণ্টা বেজে গেল, এবার বিদায় নেবার পালা। অনেক লড়াই করেও শেষ রক্ষা হলো না দক্ষিণ আফ্রিকার। চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকাকে এবার আর সেমি-ফাইনালে উঠে চোক করতে হয়নি, তার আগেই বিদায় নিতে হলো টুর্নামেন্ট থেকে।
দ্বাদশ বিশ্বকাপের আসরে প্রথম দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করল ২০১৫ বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড। অপরাজিত দল হিসেবেই সেমিতে কেন উইলিয়ামসনের দল।

দক্ষিণ আফ্রিকার শুরুটা স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে হেরে। এরপর বাংলাদেশ, ভারতের সঙ্গে হারের পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পরিত্যক্ত হয় ম্যাচটা। ক্রিকেট বিধাতাও মনে হয় চায়নি দক্ষিণ আফ্রিকা এবারও চোকার্স খ্যাতি পেয়ে বিদায় হোক বিশ্বকাপ থেকে।
এখন পর্যন্ত সান্ত্বনার জয়টা নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে। বাকি আছে পাকিস্তান, শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ।
অন্যদিকে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে যাত্রা শুরু করে বিশ্বকাপের। এরপর বাংলাদেশ, আফগানিস্তানকে হারিয়ে পয়েন্ট তালিকায় চারের ভেতরে জায়গা করে নেয়। যদিও ভারতের সঙ্গে পরিত্যক্ত হয় ম্যাচটি।

আজ বার্মিংহামের এজবাস্টনে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
কিউই বোলারদের তোপের মুখে ৪৯ ওভারে ৬ উইকেটে মাত্র ২৪১ রানে তুলতে পারে। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন রেসি ভ্যান ডার ডুসেন। এছাড়া ৫৫ রানের ইনিংস খেলেন হাশিম আমলা।
নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন লকি ফার্গুসন, ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডওম ও মিচেল স্যান্টনার।
প্রোটিয়াদের দেয়া ২৪১ রান তাড়া করার লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮০ রানেই টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান হারিয়ে বসে কিউইরা।

এরপর একাই দলকে টেনে তুলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। শেষদিকে তাকে সঙ্গ দেন গ্র্যান্ডওম। ৪৭ বলে ৬৭ রানের ইনিংস খেলে উইলিয়ামসনের কাজটা সহজ করে দেন এই ডান-হাতি অলরাউন্ডার।
শেষ পর্যন্ত ১৩৮ বলে ১০৬ রানের ইনিংস খেলে ৪৮ ওভার ৩ বলে ৪ উইকেট হাতে রেখে কিউইদের জয়ের আনন্দে ভাসান উইলিয়ামসন।
৫ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে নিউজিল্যান্ড।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.