নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘আসুন বায়ু দূষন রোধ করি’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে উপজেলা প্রসাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
এ দিবস উপলক্ষে উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের নেত্রীত্বে উপজেলা চত্বর থেকে এক রালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন, প্রক্তন প্রধান শিক্ষক বাবু শম্ভুনাথ সাহা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইমরান হোসেন শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) ছামিনা বেগম শিপ্রা, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ।
এ দিবস উপলক্ষে আলোচনায় বক্তারা পরিবেশ দূষণের কারন ও প্রতিকারের উপর গুরুত্ব আরোপ করেন।
উপজেলা নির্বাহি অফিসার উপস্থিত সকলকে বেশি করে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর পরামর্শ দেন এবং দূষণ কমানোর জন্য কর্মস্থল, বাসস্থান সহ নিজ নিজ আঙ্গিনা পরিস্কার ও দূষন মুক্ত রাখার আহবান করেন। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যও তিনি রাসায়নিক সার ও কিটনাষক না ব্যবহারের পরামর্শ দেন।
এ সময় রেলি ও আলোচনা সভায় বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।