Saturday, August 29

আজ পাস হচ্ছে দেশের ইতিহাসের বড় বাজেট

0

বড় কোনো সংশোধনী ছাড়াই জাতীয় সংসদে পাস হলো ২০১৯-২০২০ অর্থবছরের পাঁচ লাখ তেইশ হাজার ১৯০ কোটি টাকার বাজেট। দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট এটিই।
সংসদে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলটি পাসের প্রস্তাব করলে সেটি কণ্ঠভোটে পাস হয়।
গেলো ১৩ জুন ২০১৯-২০২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ও অর্থবিল- ২০১৯ জাতীয় সংসদে উপস্থাপন করেন নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে তিনি অসুস্থ হয়ে পড়লে পরে প্রধানমন্ত্রী তা উপস্থাপন করেন।
ওইদিন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
এবার বাজেটের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.