নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠান উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসমীন এর সভাপতিত্বে বুধবার বিকেল খোকসা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসেন বলেন খোকসা সহ প্রতিটি উপজেলায় শান্তি শৃঙ্খলা ও মাদক সন্ত্রাস নির্মূলে বিভিন্ন খেলাধুলা কে প্রাধান্য দিতে হবে এবং সবার প্রতি খেলার প্রতি আগ্রহ বাড়াতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিএম (বার) কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত তিনি তার বক্তৃতায় বলেন। সন্ত্রাস যে দলেরই হোক আর সে যত বড় নেতাই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন খোকসায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে দুদিনের মধ্যেই সন্ত্রাসীদের গ্রেপ্তার আইনের আওতায় আনার নির্দেশ দেন খোকসা থানা অফিসার ইনচার্জ কে।
উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান।
খোকসা থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা,
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার বক্তৃতায় তিনি বলেন, খোকসায় কোন সন্ত্রাস নেই। কমিটি কে কেন্দ্র করে রাজনৈতিক কোন্দল হচ্ছে।
খোকসা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম বলেন, টিক্কা একদিল বাহিনীর মত আবারো খোকসায় সন্ত্রাসের উৎপত্তি হচ্ছে। আমার পৌর টাকা উত্তোলনে বাধা, হত্যার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা নেয়া সহ ও তিন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ তিনি করেন।
জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান খোকসা বাজার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন সন্ত্রাসীদের আঘাতে মৃত্যুর ভয়ে আমি রানিং চেয়ারম্যান হয়েও মার খেয়েছি। নাকে খর দিয়েছি। আমি আপনাদের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই?
উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা সভার সকল সদস্য ইউপি চেয়ারম্যান, অঙ্গসংগঠনের নেতা বর্গ সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানের শেষের দিকে প্রধান অতিথি ২৭০ জন অসহায়-দুস্থ পরিবারের মধ্যে ভিজিবির ৩০কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন। সে সময় খোকসা উপজেলার পিয়াজু ও মাহিন্দ্র চালক সমিতির নেতারা সৌজন্য সাক্ষাৎ কালে সাহাদুল, ইমন হাসান পলাশ ও লোকমান তারা বলেন আমরা দীর্ঘদিন ধরে খোকসা হয়ে চৌড়হাস মোড় পিয়াজু মাহিন্দ্রা চালিয়ে জীবন যাপন করছি হঠাৎ কুষ্টিয়া জেলা বাস মালিক সমিতি আমাদের চলাচলে বাধা দিলে আমরা মানবতার জীবন যাপন করছি। পরিশেষে গাড়ি চলাচলের আশ্বাস প্রদান করেন কুষ্টিয়া জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসেন।