Sunday, August 30

শ্রীলঙ্কায় সর্বোচ্চ নিরাপত্তাই পাচ্ছে বাংলাদেশ দল

0

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেছে টাইগাররা। সেখানে সর্বোচ্চ নিরাপত্তাই পাচ্ছে টিম বাংলাদেশ। আর দলের সঙ্গে যোগ দিতে আজ একাই যাবেন রুবেল হোসেন।

তিন ওয়ানডে সিরিজকে সামনে রেখে গতকাল শনিবার বিকালে কলম্বোতে পা রেখেছে বাংলাদেশ দল। প্রথম দফায় ভারপ্রাপ্ত অধিনায়ক তামিমের নেতৃত্বে গিয়েছে সাত ক্রিকেটার।

আর ভারত থেকে সরাসরি যোগ দিলেন তাসকিন ও তাইজুল ইসলাম। শনিবার বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে তারা কলম্বো পৌঁছেছেন।

২১ এপ্রিল ভয়ংকর সন্ত্রাসী হামলায় আড়াইশোর বেশি মানুষ মারা যায় শ্রীলঙ্কায়। এরপর থেকেই জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে। এমন অবস্থায় বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে লঙ্কানরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.