Saturday, August 29

নোয়াখালীতে পিকআপ উল্টে ৪ শ্রমিক নিহত

0

নোয়াখালীর চৌমুহনীতে পিকআপ উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও ১০ শ্রমিক আহত হয়েছেন। আজ রবিবার সকাল ৭টার দিকে চৌমুহনী সিঙ্গারের সামনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেয়ার জন্য শ্রমিকরা পিকআপে করে যাচ্ছিলেন। চৌমুহনী সিঙ্গারের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হন।

তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরো তিন শ্রমিক মারা যান। নিহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.