Saturday, August 29

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতেছেন শ্রীলংকা অধিনায়ক দিমুথ করুনারত্নে। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে আগে ফিল্ডিং করতে নামছেন তামিম বাহিনী।

প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে শ্রীলংকার কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। বুধবার তৃতীয় ম্যাচে হারলে হোয়াইটওয়াশের লজ্জা বরণ করতে হবে টাইগারদের। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পরাজয়ের স্বাদ পেতে চান না তারা।

জয় নিয়ে দেশে ফিরতে চান সফরকারীরা। সেই লক্ষ্যে মাঠে নামছেন তারা। চরম ভরাডুবি এড়াতে দলও সেভাবে সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ধবলধোলাই এড়াতে নামবেন লাল-সবুজ জার্সিধারীরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.