Saturday, August 22

বেগম খালেদা জিয়াসহ রাজবন্দীদের ঈদের আগে মুক্তি দিতে হবে

0

চট্টগ্রাম: সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সোবহান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও সহকারী সেক্রেটারী এটিএম আজহারুল ইসলামসহ ২০ দলীয় জোটের সকল রাজবন্দীদের পবিত্র ঈদুল আযহার আগে মুক্তি দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি গনতন্ত্র ও জনগনের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, ভোট ডাকাতির সংসদ বাতিল ও পুনঃনির্বাচনের ব্যবস্থা, নারী-শিশু নির্যাতন, গুম-খুন ও বিরোধীমত দমন বন্ধ, স্বাধীন বিচার বিভাগ ও গণমাধ্যম প্রতিষ্ঠা, পাটকল শ্রমিকদেও ন্যায্যদাবী পুরণ, এবং ধানসহ কৃষকের উৎপাদিত পন্যেও ন্যায্যমুল্য প্রদান, ব্যাংক, শেয়ারবাজার ও আর্থিক প্রতিষ্ঠান লুটের বিচার, গ্যাস-বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধি এবং দুর্নীতি ও অপশাসন বন্ধের দাবীতে ২২ জুলাই বাংলাদেশ লেবার পার্টির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষীকি ও জাতীয় কাউন্সিল সফল করার আহবান জানান।
তিনি আজ (শনিবার) বেলা ১১ টায় একুশে মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর দক্ষিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মহানগর দক্ষিন লেবার পার্টির আহবায়ক মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন লেবার পার্র্টির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ ফারুক রহমান। বক্তব্য রাখেন লেবার পার্টিও ভাইস চেয়ারম্যান মোঃ মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, যুগ্ম-মহাসচিব হুমাউন কবীর, বাংলাদেশ ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, মতিঝিল থানা লেবার পার্টির সভাপতি শাহ আলম, ডেমরা থানা সভাপতি মোঃ ইমরান হোসেন, শ্যামপুর থানা সভাপতি মোঃ আবু সাঈদ ও রমনা থানা সভাপতি অ্যাডভোকেট শাহজাহান প্রমুখ। সভা পরিচালনা করেন মহানগর দক্ষিন লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.