Sunday, August 23

আজ থেকে ঈদ যাত্রা শুরু, ডেঙ্গু রোধে সব ট্রেনে মশার ওষুধ

0

পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বাড়ির পথে যাত্রা শুরু করেছে রাজধানীর মানুষ। ঈদ যাত্রায় মশার কামড়ে যাতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয়। এজন্য সব ট্রেনেই মশার ওষুধ ও স্প্রে ব্যবহার করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে রেলের ঈদ যাত্রা সেবা।

বুধবার কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে তিনটি আন্তঃনগর, মেইল, ঈদ স্পেশালসহ মোট ৫২টি ট্রেন যেগুলোতে মোট আসন সংখ্যা ২৭ হাজার ৮৮৫টি। সব ট্রেনেই ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হয়েছে। এছাড়া দুর্গন্ধ রোধে স্প্রেও দেওয়া হয়েছে।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক জানান, কেউ যাতে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত না হয় সেজন্য সব ট্রেনে রেলের নিজস্ব ফগার মেশিন দিয়ে মশার ওষুধ দেওয়া হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.