Sunday, August 30

হাতীবান্ধায় স্বাক্ষরতা প্রকল্পের সম্মানী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় সুপারভাইজার ও শিক্ষকদের মাঝে ৬ মাসের সম্মানী ভাতা এবং ৩’শ কেন্দ্রের প্রতি কেন্দ্র থেকে একজন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য (লালমনিরহাট-১) মোতাহার হোসেন এমপি, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামিমা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার রাশেদুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.