Sunday, August 23

খোকসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

0

মিলন খান, খোকসা: ‘বহুভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯৬৬ সাল থেকে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করে আসছে ইউনেস্কো।এ দিবসটি পালনের মাধ্যমে সারাবিশ্বের মানুষকে তারা বলতে চায়, সাক্ষরতা একটি মানবীয় অধিকার এবং সর্বস্তরের শিক্ষার ভিত্তি।

তারই ধারাবাহিকতায় খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদারের সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে। উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাজমুল হক, প্রাইমারি শিক্ষা অফিসার মোঃ গোলাম বেগ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদিউর রহমান বদি, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সাংবাদিক হুমায়ুন, সময়ের দিগন্ত প্রতিনিধি মিলন খান, ও দেশের বাণী পত্রিকার প্রতিনিধি হাসানুর রহমান সহ সকল শ্রেণী-পেশার জনগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.