মিলন খান, খোকসা:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার এর সাথে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধীজন এবং সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠানে পরিচয় পর্বের পর উপজেলার জনসাধারণের কিভাবে উন্নয়ন কাজ পরিচালনা করা যায় সে বিষয়ে খোলাখুলি মতামত চাওয়া হয়। বিশেষ করে জনপ্রতিনিধি এবং কর্মকর্তা ও বিভিন্ন সুশীল সমাজের মতামতের উপর ভিত্তি করে কিভাবে খোকসাকে আরো উন্নত করে আধুনিক দেশ গঠনে সহায়তা করতে পারি এ বিষয়গুলো প্রাধান্য পায়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্মকে মেনে এবং মুসলিম হিসাবে প্রতিটা মানুষকে সালাম প্রদানের উদ্বুদ্ধ করার জন্য সকলকে আহবান করেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন কোন অবস্থায় মাদক ও বাল্যবিবাহ গ্রহণ করা হবে না। উপজেলায় একটি ও মাদকসেবনকারী থাকতে পারবেনা প্রাথমিক সং প্রতিটা পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, চেয়ারম্যানদের পক্ষে বদর উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষকদের পক্ষে আইনুদ্দিন মাস্তের, সাংবাদিকদের পক্ষে প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইদুল ইসলাম প্রবীণ ও সাংবাদিক হুমায়ুন কবির,, মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক কমান্ডার ফজলুল হক, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার, সহ খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ প্রমুখ। উপজেলা নির্বাহী বক্তৃতায় সকল অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি প্রতিহত কল্পে সত্যের পথে আনতে মুসলিমদের কে আপনারা কোরআন শরীফ উপহার দিন। সমাজের প্রতিটা ক্ষেত্রে সালাম বিনিময় কার্যক্রম পরিচালিত করেন একটি সময় দেখবেন সকলের মধ্যে হিংসা-বিদ্বেষ ভুলে যাবে। আর আপনারা গীবত থেকে পরনিন্দা থেকে আপনারা নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। পরিশেষে মতবিনিময় সভার সকলের সহযোগিতা কামনা করে তিনি সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।