Monday, August 24

১৪,০০০ পিস ইয়াবা সহ ০২ জন মাদ্রাসা শিক্ষার্থী আটক

0

বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন টেরীবাজারস্থ হোটেল আল ইমামে অভিযান পরিচালনা করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুুলিশ।

১০/০৯/১৯ তারিখ এ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এসএম মেহেদী হাসান বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহসিন পিপিএম এর নেতৃত্বে এসআই/আবদুর রব, এএসআই/মোঃ জয়নাল আবেদীন, এএসআই/মোঃ নাছের আহাম্মদ ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন টেরীবাজারস্থ হোটেল আল ইমামে অভিযান পরিচালনা করে ৭১৯নং কক্ষ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু তাহের(২৪) ও মোঃ এহছান উল্যাহ (২০)’দ্বয়কে গ্রেফতার করেন।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাহাদের নাম ঠিকানা প্রকাশ সহ তাহাদের নিকট ইয়াবা ট্যাবলেট রাখার কথা স্বীকার করে। এসআই/আবদুর রব আসামীদ্বয়ের বিরুদ্ধে বাদী হইয়া এজাহার দায়ের করিলে তাহাদের বিরুদ্ধে মাদক আইনে ০১টি মামলা রুজু হয়।

উল্লেখ্য যে, ধৃত আসামী আবু তাহের (২৪) এর বিরুদ্ধে কক্সবাজার এর রামু থানার এফ আই আর নং-৩৫, তারিখ-২৬ ডিসে, ২০১৮; ধারা-৮২/৮৫ ২০০০ সালের কপিরাইট আইন (সংশোধিত/০৫) রহিয়াছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.