বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদের ব্যবস্থাপনায় থানা প্রশিক্ষণ কর্মশালা’ (টিটিসি) ৯ অক্টোবর’১৯ বুধবার আনোয়ারা ওষখাইন শাহ আলী রজা (রহ:) আলিম মাদ্রাসা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পর্ষদের আন্তর্জাতিক বিষয়ক সচিব জননেতা প্রফেসর সৈয়্যদ মুহাম্মদ জালাল উদ্দিন আযহারী।
উদ্বোধক ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এস এম শাহজাহান, শাহ আলী রজা (রহ.) আলিম মাদ্রাসার পরিচালক শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া, সংগঠক গোলাম মোস্তফা, যুবনেতা মুহাম্মদ মুনিরুল ইসলাম। নির্ধারিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রকাশনা সচিব অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন, ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম। মুহাম্মদ ইসমাঈল হোসেন ও মিজানুর রহমানের যৌথ স ালনায় প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রসেনার সহ-সভাপতি মুহাম্মদ জাহেদুল হক। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফরহাদুল হক, নুরুল করিম রিপন, আরিফ মঈনুদ্দীন, আবু সালাম, জহিরুল ইসলাম হেলাল, আইয়ুবুর রহমান, নেজাম হোসেন, ইমরান উদ্দিন, মাহবুব আলম প্রমুখ।
বক্তারা বলেন, সা¤প্রতি বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা। হত্যার কারণ ভিন্নমত। ফেসবুকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সা¤প্রতিক কয়েকটি দেশের স্বার্থ বিরোধী চুক্তির সমালোচনা করার অপরাধে নির্মমভাবে হত্যা করা হলো। কেউ কোনো বিষয়ে ভিন্নমত প্রকাশ করতেই পারেন। তার মতের সঙ্গে সবাই একমত হবেন এমন কোনো কথা নেই। তাই বলে তাকে মেরে ফেলা হবে! এ যুগে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত প্রকাশের কারণে কাউকে পিটিয়ে মেরে ফেলা হবে, এটি অকল্পনীয়। এমন ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনায় আমাদের সমাজে অসহিষ্ণুতা কোন পর্যায়ে পৌঁছেছে তা ভেবে শঙ্কিত হতে হয়। আমাদের রাষ্ট্র, আমাদের সংবিধান যে কোনো নাগরিককে ভিন্নমত প্রকাশের অধিকার দিয়েছে। বাকস্বাধীনতা মানবাধিকারও বটে। তাই নিঃসন্দেহে ভিন্নমতের কারণে হত্যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সরকার যেন বিশ্বজিৎ হত্যার আসামীদের ন্যায় এই খুরীদেরও বাঁচাতে চেষ্টা না করে সব অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরো বলেন, দেশের ক্লান্তিলগ্নে দেশ জাতিকে আলোর পথ দেখাতে প্রশিক্ষিত কর্মী ও ইসলামী রাজনীতির বিকল্প নেই। কর্মশালায় আনোয়ারার তৃণমূলের দুই শতাধিক নেতাকর্মী প্রশিক্ষণ গ্রহণ করেন।