Monday, August 24

খোকসা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের পুনরায় তারিখ ঘোষণা

0

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় আওয়ামীলীগের স্থগিত হয়ে যাওয়া ত্রি-বার্ষিক ইউনিয়ন, পৌরসভার কাউন্সিল সম্মেলনের পুনরায় তারিখ ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি।

খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান বাবুল আকতার স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, ২৭/১০/২০১৯ তারিখে শোমসপুর ইউনিয়ন ২৯/১০/২০১৯ ইং তারিখে জয়ন্তীহাজরা ইউনিয়ন ৩০/১০/২০১৯ ইং তারিখে গোপগ্রাম ইউনিয়ন, ০১/১১/২০১৯ ইং তারিখে আমবাড়িয়া ইউনিয়ন এবং ০২/১১/২০১৯ ইং তারিখের পৌরসভার কাউন্সিলর সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি।

নতুন তারিখ ঘোষিত এর সকল ইউনিয়ন ও পৌরসভার কাউন্সিলর উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নির্বাচন কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ। জেলা আওয়ামীলীগের কমিটির আহ্বায়ক কমিটির সদস্য : আমজাদ হোসেন রাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ। সদস্য : আরিফুল ইসলাম তসর , সদস্য, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ। সদস্য : হাবিবুল হক পুলক, সদস্য, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ। সদস্য : মমিনুর রহমান মোমিজ, সদস্য, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ। খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম তারিক উপস্থিত থাকবেন।

উল্লেখ্য খোকসা উপজেলা আওয়ামীলীগের ইউনিয়ন কাউন্সিল ত্রি-বার্ষিক সম্মেলনের শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান ও কুষ্টিয়া -৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এদের উপস্থিতিতে দু’গ্রুপের গোলমালে জেলা আওয়ামী লীগ খোকসা উপজেলার ইউনিয়ন কাউন্সিল স্থগিত ঘোষণা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.