মিলন খান,খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলা শোমসপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ কমিটি ছাড়ায় রবিবার সকালে অনুষ্টিত হয় ।
রবিবার এই সম্মেলনের আয়োজন করা হয়। শোমসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ হাবিবুল হক পুলক, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মমিনুর রহমান মোমিজ, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আরিফুল আলম তসর, উদ্বোধক খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার, প্রধান বক্তা খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মো: তারিকুল ইসলাম, উক্ত অনুষ্ঠান পরিচালনায় সোমসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রওশন আলী বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক ও সোমসপুর ইউপি চেয়ারম্যান মোঃ বদর উদ্দীন খান সহ উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও সেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য অংগ সংগঠনের নেতৃবৃন্দ।