চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এই ইউনিটের অধিভুক্ত কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষায় ১৩ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এই ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৫৫৪ টি।
এবং আজ মঙ্গলবার ২৯ অক্টোবর একই সময়ে D ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।