চবি প্রতিনিধি : তৃতীয় দিনের মতো শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
মঙ্গলবার ৯টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়। যা শেষ হবে দুপুর ১২টায়। প্রথম শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষায় ১০০০০১ থেকে ১০৬৮৫৯ ও ১১০৭৪২ থেকে ১২৬৩৯০ পর্যন্ত রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা চবি ক্যাম্পাসে নেয়া হচ্ছে। একই সময়ে হাটহাজারী সরকারি কলেজে ১০৬৮৬০ থেকে ১১০৭৪১ পর্যন্ত রোলধারী শিক্ষার্থীদের প্রথম শিফটের পরীক্ষা হচ্ছে।
এদিকে দিনের দ্বিতীয় শিফটে ১২৬৩৯১ থেকে ১৩৩২৪৯ ও ১৩৭১৩২ থেকে ১৫২৭৮০ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা চবি ক্যাম্পাসে নেয়া হবে। আর দ্বিতীয় শিফটেও হাটহাজারী সরকারি কলেজে ১৩৩২৫০ থেকে ১৩৭১৩১ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা হবে।
তৃতীয় দিনেও শান্তিপূর্ণভাবে পরীক্ষাগ্রহণ সম্পন্ন করতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের পরীক্ষা কেন্দ্রগুলোতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
এদিকে D ইউনিটের ফলাফল ৩.৩০ মিনিটের দিকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ