Tuesday, August 25

ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হেনেছে ‌‘বুলবুল’

0

ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হেনেছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‌‘বুলবুল’। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার বাতাসের গতিতে আঘাত হানে বুলবুল।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রায় ঘন্টাখানেক সেখানে ধ্বংসলীলা চালাবে সুপার সাইক্লোন বুলবুল। এরপর সেটি ধীরে ধীরে আরও স্থলভাবে প্রবেশ করবে।

প্রবল ঝড়ে ইতিমধ্যে সেখানে বেশ কয়েকটি বাড়ি-দোকান ভেঙে পড়েছে। বেশ কয়েকটি সেখানে গাছও ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে।

পশ্চিমবঙ্গের উপকূল এলাকা থেকে প্রায় দেড় লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। এ দিন সকাল থেকেই উপকূলে ঝোড়ো হাওয়ার সঙ্গে পাল্লা বেড়েছে বৃষ্টি। ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.