Monday, August 24

পরপর দুই বলে ফিরে গেলেন লিটন দাস ও সৌম্য সরকার

0

শুরুতেই বড় ধাক্কা। পরপর দুই বলে ফিরে গেলেন লিটন দাস ও সৌম্য সরকার। দীপক চাহারের করা ইনিংসের তৃতীয় ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ হন লিটন। পরের বলে মিড-অফে দুবের হাতে ক্যাচ হন সৌম্য। ৮ বলে ৯ রান করেছেন ওপেনার লিটন। ওয়ানডাউনে নেমে প্রথম বলেই ফিরে গেছেন সৌম্য। বাংলাদেশ ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৫ রানে ব্যাট করছে।

ক্রিজে থাকা ওপেনার নাঈম হাসান ৩২ রানে ব্যাট করছেন। তার সঙ্গী মোহাম্মদ মিঠুন। 

শুরুর মোমেন্টাম ছিল টস জিতে বল করা বাংলাদেশের হাতে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মাত্র ২ রান করে আউট হন। দ্বিতীয় উইকেট জুটিতে শেখর ধাওয়ান ও কেএল রাহুল ৩২ রান যোগ করেন। এরপর শেখর ধাওয়ান ১৯ রান করে ফেরেন। একই ওভারে ক্রিজে আসা শ্রেয়াস আয়ারের ক্যাচ ফেলে দেন আমিনুল ইসলাম। ক্রিজে থাকা কেএল রাহুল এবং শ্রেয়াস আয়ার ৫৯ রানের জুটি গড়ে বড় সংগ্রহ তুলে ফেলে।

কেএল রাহুল ৩৫ বলে সাতটি চার মেরে ৫২ রানের দারুণ এক ইনিংস খেলেন। আর শূন্য রানে জীবন পাওয়া শ্রেয়াস আয়ার ৩৩ বলে তিন চার ও পাঁচ ছক্কায় টি-২০ ক্যারিয়ার সর্বোচ্চ ৬২ রান করেন। বল হাতে শফিউল ইসলাম ৪ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন। আল আমিন হোসেন ৪ ওভারে ২২ রান দিয়ে নেন এক উইকেট। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে খান ৪২ রান। সৌম্য সরকার ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট দখল করেন। পার্ট টাইমার হিসেবে এক ওভার বল করতে এসে আফিফ হোসেন হজম করেন ২০ রান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.