Sunday, August 23

খোকসায় দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

0

খোকসা প্রতিনিধি:  কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে গত রাত দশটার দিকে ফুলবাড়িয়া বাজার সংলগ্ন ঈদগাহ মোড় থেকে ১৩৪ পিস ইয়াবা বিকিকিনি অবস্থায় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।

খোকসা থানা পি এস আই আব্দুর রহমান ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন খোকসা মামুদানি গ্রামের মোহাম্মদ মধু শেখের ছেলে মোহাম্মদ রেজাউল করিম(২৩) পাংশা থানা ধীন হলুদ বাড়িয়া গ্রামের উবায়দুল হকের ছেলে মোহাম্মদ নাসিম (২৫) কে গ্রেফতার করেন। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ (ক) ধারা মোতাবেক খোকসা থানায় মামলা করা হয়। মামলা নং ৬ পরে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.