Tuesday, July 28

নতুন নীতিমালায় ইউটিউবারদের বিপদ!

0

ইউটিউব কর্তৃপক্ষ তাদের নীতিমালায় পরিবর্তন আনায় চিন্তার ভাঁজ পড়েছে চ্যানেল মালিকদের। কারণ ইউটিউবের নতুন নীতিমালা অনুসারে কনটেন্ট যদি অর্থ আয়ের উপযোগী না হয়, তবে পুরো চ্যানেলই মুছে দিতে পারবে ইউটিউব কর্তৃপক্ষ।

ইউটিউবের ‘অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশন’ বিভাগে নতুন শর্ত যুক্ত করে বলা হয়েছে, ১০ ডিসেম্বর থেকে নতুন নীতিমালা কার্যকর হবে। তখন থেকে যে চ্যানেলের কনটেন্ট বাণিজ্যিকভাবে লাভজনক মনে হবে না ইউটিউব বা গুগল অ্যাকাউন্টের অংশ বিশেষ বা পুরোপুরি বন্ধ করে দিতে পারবে ইউটিউব কর্তৃপক্ষ।

বিশ্লেষকেরা বলছেন, ইউটিউবের নতুন নীতিমালার অর্থ হচ্ছে, ব্যবহারকারীর কনটেন্ট থেকে যদি তারা অর্থ আয় করতে পারে, তবে কনটেন্ট নির্মাতাকে তারা গুরুত্ব দেবে, তা না হলে চ্যানেল বন্ধ।

গত সপ্তাহ থেকে ইউটিউব ব্যবহারকারীদের কাছে নতুন নীতিমালা বিষয়ে নোটিফিকেশন দেখাতে শুরু করে। ইউটিউব তাদের নতুন নীতিমালা ও স্বচ্ছ ও সহজবোধ্য করেছে বলে একটি মেইলও পাঠিয়েছে।

এর আগে ২০১৮ সালে মনিটাইজেশন নীতিমালায় পরিবর্তন আনে ইউটিউব। সেবার ইউটিউব ভিডিও থেকে অর্থ আয়ের জন্য কঠোর নিয়ম বেঁধে দেওয়া হয়। এতে অনেক কনটেন্ট নির্মাতার চ্যানেলে অর্থ আয়ের পথ বন্ধ হয়ে যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.