Saturday, August 22

গাছের সাথে শত্রুতা, ৬০ বিঘা জমির ১০ হাজার আম গাছ কর্তন!

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় গাছের সাথে শত্রুতা করে ১২ আমচাষীর প্রায় ৬০ বিঘা জমির উপর রোপিত প্রায় ১০ হাজার আম গাছ কেটে দেড় কোটি টাকার ক্ষতিসাধন করেছে দুবৃত্তরা। এমন ঘটনায় বর্তমানে এলাকায় বাগান মালিকরা আতঙ্কে রয়েছেন।
জানা যায়, ১৩ নভেম্বর বুধবার দিবাগত রাতে অজ্ঞাত একদল দুর্বৃত্তের দল সাপাহার উপজেলার জামালপুর গ্রামের পশ্চিম-দক্ষিন পার্শ্বে বিশাল মাঠে রোপিত একাধিক ব্যক্তির ৬০ বিঘা জমির রোপিত প্রায় ১০ হাজার আমগাছ কেটে ফেলে বৃহত ক্ষতি সাধন করেছে। সকালে বাগানের মালিকগণ বাগান এলাকায় গিয়ে গাছকাটার দৃশ্য দেখে অবাক হয়ে যান। এর পর সংবাদ জানা জানি হলে এলাকার শত শত উৎসুক জনতা এক নজর দেখার জন্য ওই বাগান এলাকায় ভিড় জমায়। কে বা কারা এসব গাছ কেটে ফেলেছে এ বিষয়ে বাগান মালিকদের সাথে কথা হলে তারা জানান সামনের সিজনে প্রায় সব গাছগুলোতে আম আসত। আমের সিজনের পূর্ব মহুর্তে কে বা কারা এবং কেন তাদের বাগানের গাছগুলি কেটে ফেলেছে তার কোন কারণ আমাদের জানা নেই। তবে কোন বাগান মালিকের সাথে কারো শত্রুতা থাকতে পারে, দুর্বৃত্তরা চতুর হওয়ায় তাদের যেন কেউ সনাক্ত করতে না পারে তাই হয়ত তারা তার শত্রু পক্ষের ক্ষতি করতে গিয়ে নিজেদের বাঁচানোর তাগিতে কৌশল হিসেবে অন্যেরও গাছ কেটে ফেলেছে এমনটাই মনে করছেন তারা। উপজেলার আমচাষীরা ধারণা করছেন কেটেফেলা আমগাছগুলি হতে আগামী আমের মৌসুমে প্রায় ১ কোটি টাকার আম কেনা-বেচা হত। হঠাৎ করে বিরাট ধরণের ক্ষতি সাধন হওয়ায় ক্ষতিগ্রস্থ বাগান মালিকগণ চিন্তিত হয়ে পড়েছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোন মামলা দায়ের না হলেও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনা স্থল পরিদর্শন করেছেন। রাতের আাঁধারে বাগান হতে অসংখ্য আমগাছ কর্তন করায় উপজেলার আমচাষীরা শঙ্কিত হয়ে পড়েছেন। উপজেলার হাজার হাজার আমচাষীরা গাছের সাথে শত্রুতাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শস্তির দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.