Thursday, August 20

পাবনায় প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা

0

পাবনার আটঘরিয়া উপজেলায় এক স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আজ সকাল সাড়ে ৭টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামের আবদুল প্রামাণিকের ছেলে।
তিনি ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের ছেলে হোসাইন জানান, জমি নিয়ে প্রতিবেশী আফজাল হোসেনের সঙ্গে তার বাবার বিরোধ চলছিলো। এ নিয়ে আজ সকালে বাড়ির পাশে মাঠে আফজালের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি দিয়ে আশরাফ আলীকে বেধড়ক মারপিট করেন আফজাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের স্বজন ও স্থানীয়রা থানায় খবর দেয়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.