কেএন হারবার কনসোটিয়াম লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও কাশেম নূর ফাউন্ডেশনের কো চেয়ারম্যান এবং চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি বি ব্লক এর সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী সিআইপি আজ ২৩ নভেম্বর রাউজান কদলপুর গ্রামের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখে দু:খে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কয়েক হাজার এলাকাবাসীর সাথে তিনি একাত্বতা ঘোষনা করে তাদের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব বলে মনে করছেন। এ সময় তিনি মেহনতি মানুষের কল্যাণ নগদ অর্থ প্রদান করেন। তিনি বলেন, পৃথিবীর সকল মানুষই সম্মানিত তাই দেশবাসীর নৈতিক দায়িত্ব হচ্ছে কৃষক, শ্রমিকসহ সকল মানুষের সাথে সুন্দর আচরণ করা। মানবতার সাথে সৎআচরণও একটি ইবাদত বলে তিনি উল্লেখ করেন।
এ সময় তার সাথে ছিলেন মিসেস জিনাত কহিনুর,সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী, মো: সেলিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত হাজার হাজার নারী পুরুষের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের পরিবার অতীতের মতো মানব সেবা অব্যাহত রেখেছে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এলাকা মেহনতি মানুষদের যে কোন সমস্যায় তিনি পাশে থাকবেন বলেও অভিমত ব্যক্ত করেন।