ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় নারী ও শিশুদের উপর ধর্ষণ এবং সকল যৌন সহিংসতার বিরুদ্ধে র্যালি, মানববন্ধন ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় এনজিও ব্রতী সমাজ কল্যাণ সংস্থা ও বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় উপজেলার নজিপুর সরকারি কবরস্থান হতে শুরু হয়ে র্যালিটি উপজেলা গেট ও নজিপুর সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন, ব্রতীর প্রকল্প সমন্বয়কারী বাবর আলী, বিএসডিও কো-অর্ডিনোর ফিরোজ আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা সাদেক উদ্দিন, নজিপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, পত্নীতলা প্রেস ক্লাব সহ-সভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, ব্রতীর জয়নুব আক্তার, আদিবাসী নেতা সধির তীর্কি, আদিবাসী যুবনেতা নরেন পাহান প্রমুখ। এসময় র্যালিতে প্রায় এক হাজার নারী, পুরুষ, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।