Monday, August 24

নওগাঁ সীমান্তে বিজিবির ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

0

নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ফেন্সিডিল। ছবি:-প্রতিনিধি।

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।

পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্প সূত্র জানায়, ২৯/১১/২০১৯ গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধীনস্থ শীতলমাঠ বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫৫/৫-এস হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পত্নীতলা উপজেলাধীন শেখপাড়া মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, যার সিজার মোট ৪০ হাজার টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী উক্ত উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.