Tuesday, August 25

ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

0

হেলাল উদ্দীন মিয়া : ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩টি সদস্য পদের বিপরিতে ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। বিজয়ী ৩সদস্য হলেন মনির আহম্মদ মেম্বার, জহিরুল আলম ও শওকত আলী শওকত।

এর আগে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তৌহিদুল হক কোম্পানী, সহ-সভাপতি নিজাম উদ্দিন কোম্পানী, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মেম্বার।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাশ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন আবুল বাহার ও অমলেন্দু দাশ।

উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাশ বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ ও ভোট গননা সম্পন্ন হয়েছে। ১৫২ জন ভোটারের মধ্যে ১৪৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩টি সদস্য পদের বিপরিতে ৫জন জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.