অবশেষে খোঁজ মিলল বিক্রমের

0

অবশেষে ভারতের চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের খোঁজ মিলেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদের মাটিতে বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। এক টুইট বার্তায় সংস্থাটি জানায়, নাসা’র উপগ্রহের এলআরও ক্যামেরায় ধরা পড়ছে বিক্রমের ধ্বংসাবশেষের ছবি।

গত ২৬ সেপ্টেম্বর চাঁদের বুকে বিক্রমের ভেঙেপড়ার জায়গাটির ছবি প্রকাশ করে নাসা। ছবিটি তোলা হয়েছিল এলআরও ক্যামেরায়। সেই ছবি থেকে একটি অংশকে বিক্রমের ধ্বংসাবশেষ বলে দাবি করেন ভারতীয় কম্পিউটার প্রোগ্রামার ও পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সুব্রহ্মণ্যম।

নাসার সর্বশেষ প্রকাশিত ছবিতে সেই জায়গাটিকে ‘এস’ বলে চিহ্নিত করা হয়। নাসা’র প্রকাশ করা ছবিতে নীল ও সবুজ রঙ করে বিক্রমের ধ্বংসাবশেষ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সূত্রের খবর, নীল রঙ দিয়ে বিক্রমের ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, সবুজ রঙ দিয়ে বোঝানো হয়েছে বিক্রমের ভেঙেপড়া টুকরোর ধাক্কায় সরে যাওয়া চাঁদের মাটিকে।

গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে অবতরণের (সফট ল্যান্ডিং) সময়ে চন্দ্রযান ২ এর অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার ওপরে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। সুত্র: ইন্ডিয়া টুডে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.