Thursday, August 20

শহীদ পুলিশ সুপার শামসুল হক বৃত্তি ২০১৯ প্রদান

0

আজ (সোমবার) সকালে ১১.০০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয় শহীদ পুলিশ সুপার শামসুল হক বৃত্তি ২০১৯ প্রদান অনুষ্ঠান ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও সিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানগণ যারা পিএসসি, এসএসসি, এইচএসসি ও পবিত্র কোরআনের হাফেজ ইত্যাদি ক্ষেত্রে মেধার পরিচয় দিয়েছেন এমন ৭১জনকে এই বৃত্তি প্রদান করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসাশন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার)সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ছাত্র ছাত্রীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.