Tuesday, September 1

খোকসা বাজারে কসমেটিক্সের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

0

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা বাজারে অগ্নিকাণ্ডে সর্বস্ব খুইয়ে পথে বসেছেন গৌরাঙ্গ মজুমদার। দুই দিন হয়ে গেলেও হাড়ীতে চাল উঠেনি, দিশেহারা পরিবারের লোকেরা।

ভুক্তভোগীরা জানান, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলা সদরের হাওয়া ভবনের পাশে রনি কসমেটিক্সে স্টোরে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস আসার আগেই দোকানের কসমেটিক্স পন্য, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয়রা ধারণা করছেন প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়ায় দোকানি পথে বসেছে।

গতকাল শনিবার বিকালে বৃদ্ধ গৌরাঙ্গ মজুমদার জানান, বিদ্যুতের আগুনে তার ব্যবসা প্রতিষ্ঠানের সর্বস্ব পুরে গেছে। তার গোটাপরিবার অনাহারে দিন কাটাচ্ছে। কিন্তুু বাজার ব্যবসায়ী সমিতি বা সরকারের কোন সহায়তা তিনি এখনো পাননি। এ অবস্থায় চলতে
থাকলে তাদের না খেয়ে মরতে হবে।

এ বিষয়ে খোকসা ফায়ার স্টেশনের কর্মী নাসির উদ্দিন বাদল জানান, গৌরাঙ্গ মজুমদারের দোকানের অগ্নিকান্ডটি বিদ্যুতের সর্ট সার্কিট থেকে হয়েছিল। ব্যবসায়ীর প্রায় দুই লাখ টাকার মালামাল পুরে গেছে। আমরা আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.