Sunday, August 23

ডাকসুর সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও ডাকসু ভবন ভাঙচুরের ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে।
আজ (বুধবার) সকালে রাজধানীর বনানীতে হোলি স্পিরিট চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এই হামলার বিষয়ে তদন্ত চলছে। ভিপি নুরের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মারমুখী অবস্থায় দেখা যাওয়া আর মারামারিতে অংশ নেওয়া দুটো এক বিষয় নয়।
তিনি আরও বলেন, বড়দিন উদ্‌যাপনে নিরাপত্তা ঝুঁকি নেই। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা তৈরি হয়নি। খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। এ উপলক্ষে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো ও সন্তোষজনক।
ডিএমপি কমিশনারের গির্জা পরিদর্শনের সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ধর্মীয় গুরুরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.