লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় ৫০০ মিটার রাস্তার হেরিং বোন্ড বন্ড কাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ওই উপজেলার গড্ডিমারী ৮ নং ওয়ার্ডের জামে মসজিদ থেকে ৭ নং ওয়ার্ডের জুম্মার পাড় পর্যন্ত হেরিং বোন্ড বন্ড রাস্তার কাজের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। আরও বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, পিআইও ফেরদৌস আহম্মেদ প্রমুখ।