এম,কে,আলম রাসেল খান: রিজেন্ট টেক্সটাইল মিলস্ লি: এর ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল (২৯শে ডিসেম্বর), রবিবার রিমা কনভেনশন সেন্টার,৮০এস এস খালেদ রোড,চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো:ইয়াকুব আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, স্বাধীন পরিচালক ইঞ্জি:মো:আবুল কাশেম, মো:জাবেদ ইকবাল, পরিচালক (ফাইন্যান্স ও অপারেশন্স)মো:আব্দুর রশিদ, কোম্পানি সচিব মো:রিয়াজুল হক শিকদার এফসিএস, সিএফও অঞ্জন কুমার ভট্টাচায্যসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারগণ।
উক্ত সভায় উপস্থিত সাধারণ শেয়ারহোল্ডারগণ কোম্পানির সার্বিক বিষয়ের উপর আলোচনাপূর্বক ব্যবসায়ের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ২০১৮-১৯ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডার পাশাপাশি ০৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন উপস্থিত সাধারণ শেয়ারহোল্ডারবৃন্দ।